হাদিসসমূহ
#3006
সহীহ বুখারী - Fighting for the Cause of Allah
ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোন পুরুষ যেন অপর মহিলার সঙ্গে নিভৃতে অবস্থান না করে, কোন স্ত্রীলোক যেন কোন মাহরাম সঙ্গী ছাড়া সফর না করে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! অমুক যুদ্ধের জন্য আমার নাম লেখা হয়েছে। কিন্তু আমার স্ত্রী হাজ্জযাত্রী। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে যাও তোমার স্ত্রীর সঙ্গে হাজ্জ কর।’ (১৮৬২) (আধুনিক প্রকাশনীঃ ২৭৮৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عمرو، عن ابي معبد، عن ابن عباس رضى الله عنهما انه سمع النبي صلى الله عليه وسلم يقول " لا يخلون رجل بامراة، ولا تسافرن امراة الا ومعها محرم ". فقام رجل فقال يا رسول الله، اكتتبت في غزوة كذا وكذا، وخرجت امراتي حاجة. قال " اذهب فحج مع امراتك
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3006
- Book Index
- 215
Grades
- -
