হাদিসসমূহ
#2996
সহীহ বুখারী - Fighting for the Cause of Allah
আবূ ইসমাঈল আসসাকসাকী বলেন, আবূ বুরদাহ্-কে বলতে শুনেছি, তিনি এবং ইয়াযিদ ইবনু আবূ কাবশা (রাঃ) সফরে ছিলেন। আর ইয়াযিদ (রাঃ) মুসাফির অবস্থায় রোযা রাখতেন। আবূ বুরদাহ (রাঃ) তাঁকে বললেন, আমি আবূ মূসা (আশ‘আরী) (রাঃ)-কে একাধিকবার বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা পীড়িত হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য তা-ই লেখা হয়, যা সে আবাসে সুস্থ অবস্থায় ‘আমল করত। (আধুনিক প্রকাশনীঃ ২৭৭৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا مطر بن الفضل، حدثنا يزيد بن هارون، حدثنا العوام، حدثنا ابراهيم ابو اسماعيل السكسكي، قال سمعت ابا بردة، واصطحب، هو ويزيد بن ابي كبشة في سفر، فكان يزيد يصوم في السفر فقال له ابو بردة سمعت ابا موسى مرارا يقول قال رسول الله صلى الله عليه وسلم " اذا مرض العبد او سافر، كتب له مثل ما كان يعمل مقيما صحيحا
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2996
- Book Index
- 205
Grades
- -
