হাদিসসমূহ
#2923
সহীহ বুখারী - Fighting for the Cause of Allah
‘আমর ইবনু উমায়্যাহ যামরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (বকরির) হাত থেকে কেটে কেটে খেতে দেখেছি। অতঃপর তাঁকে সালাতের জন্য ডাকা হলে তিনি সালাত আদায় করলেন; কিন্তু তিনি উযু করলেন না। আবুল ইয়ামান (রহ.) শুয়াইব সূত্রে যুহরী (রহ.) থেকে অতিরিক্ত বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি রেখে দিলেন। (২০৮) (আধুনিক প্রকাশনীঃ ২৭০৮, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني ابراهيم بن سعد، عن ابن شهاب، عن جعفر بن عمرو بن امية، عن ابيه، قال رايت النبي صلى الله عليه وسلم ياكل من كتف يحتز منها، ثم دعي الى الصلاة فصلى ولم يتوضا. حدثنا ابو اليمان اخبرنا شعيب عن الزهري وزاد فالقى السكين
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2923
- Book Index
- 136
Grades
- -
