হাদিসসমূহ
#2809
সহীহ বুখারী - Fighting for the Cause of Allah
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। উম্মু রুবায়্যি বিনতে বারা, যিনি হারিস ইবনু সুরাকার মা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে বলেন, ‘হে আল্লাহর নবী! আপনি হারিসাহ (রাঃ) সম্পর্কে আমাকে কিছু বলবেন কি? হারিসা (রাঃ) বাদারের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শাহাদাত লাভ করেন। সে যদি জান্নাতবাসী হয়ে থাকে তবে আমি সবর করব, তা না হলে আমি তার জন্য অবিরাম কাঁদতে থাকবো।’ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘হে হারিসার মা! জান্নাতে অসংখ্য বাগান আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছে।’ (৩৯৮২, ৬৫৫০, ৬৫৬৭) (আধুনিক প্রকাশনীঃ ২৫৯৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن عبد الله، حدثنا حسين بن محمد ابو احمد، حدثنا شيبان، عن قتادة، حدثنا انس بن مالك، ان ام الربيع بنت البراء، وهى ام حارثة بن سراقة اتت النبي صلى الله عليه وسلم فقالت يا نبي الله، الا تحدثني عن حارثة وكان قتل يوم بدر اصابه سهم غرب، فان كان في الجنة، صبرت، وان كان غير ذلك اجتهدت عليه في البكاء. قال " يا ام حارثة، انها جنان في الجنة، وان ابنك اصاب الفردوس الاعلى
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2809
- Book Index
- 25
Grades
- -
