হাদিসসমূহ
#2735
সহীহ বুখারী - Conditions
وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي الْمُكَاتَبِ شُرُوطُهُمْ بَيْنَهُمْ وَقَالَ ابْنُ عُمَرَ أَوْ عُمَرُ كُلُّ شَرْطٍ خَالَفَ كِتَابَ اللهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ قَالَ أَبُوْ عَبْد اللهِ وَيُقَالُ عَنْ كِلَيْهِمَا عَنْ عُمَرَ وَابْنِ عُمَرَ জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) মুকাতাব সম্পর্কে বলেন, গোলাম ও মালিকের মধ্যে সম্পাদিত শর্তই কার্যকর হবে। ইবনু ‘উমার অথবা ‘উমার (রাঃ) বলেন, আল্লাহর কিতাবের বিরোধী সকল শর্ত বাতিল তা শত শর্ত হলেও। আবূ ‘আবদুল্লাহ [বুখারী (রহ.)] বলেন, কথাটি ‘উমার ও ইবনু ‘উমার (রাঃ) উভয় থেকেই বর্ণিত আছে। ২৭৩৫. ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বারীরা তার কিতাবাতের ব্যাপারে তাঁর নিকট সাহায্যের আবেদন নিয়ে এল। তিনি বললেন, তুমি চাইলে আমি (কিতাবাতের সমুদয় প্রাপ্য) তোমার মালিককে দিয়ে দিতে পারি এবং ‘ওয়ালা’র অধিকার হবে আমার। অতঃপর যখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এলেন, তিনি তাঁর নিকট বিষয়টি উল্লেখ করেন। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি তাকে কিনে মুক্ত করে দাও। কেননা ‘ওয়ালা’র অধিকার তারই, যে মুক্ত করে। অতঃপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিম্বারে দাঁড়িয়ে বললেন, ‘লোকদের কী হয়েছে যে, তারা এমন সব শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই! যে এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই, সে তার অধিকারী হবে না যদিও শত শর্তারোপ করে।’ (৪৫৬) (আধুনিক প্রকাশনীঃ ২৫৩৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن يحيى، عن عمرة، عن عايشة رضى الله عنها قالت اتتها بريرة تسالها في كتابتها، فقالت ان شيت اعطيت اهلك ويكون الولاء لي. فلما جاء رسول الله صلى الله عليه وسلم ذكرته ذلك قال النبي صلى الله عليه وسلم " ابتاعيها فاعتقيها، فانما الولاء لمن اعتق ". ثم قام رسول الله صلى الله عليه وسلم على المنبر فقال " ما بال اقوام يشترطون شروطا ليست في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فليس له، وان اشترط ماية شرط
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Conditions
- Hadith Index
- #2735
- Book Index
- 22
Grades
- -
