হাদিসসমূহ
#2734
সহীহ বুখারী - Conditions
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেছেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তির উল্লেখ করে বলেন যে, সে বানূ ইসরাঈলের এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলে সে তাকে নির্দিষ্ট সময়ে পরিশোধের শর্তে তা দিল। ইবনে ‘উমার (রাঃ) এবং ‘আত্বা (রহ.) বলেন, ঋণের ব্যাপারে সময় নির্ধারিত করা হলে তা জায়িয। (১৪৯৮) (আধুনিক প্রকাশনীঃ ২৫৩২, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৭০২ পরিচ্ছেদ)
وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، عن ابي هريرة، رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم انه ذكر رجلا سال بعض بني اسراييل ان يسلفه الف دينار، فدفعها اليه الى اجل مسمى. وقال ابن عمر رضى الله عنهما وعطاء اذا اجله في القرض جاز
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Conditions
- Hadith Index
- #2734
- Book Index
- 21
Grades
- -
