হাদিসসমূহ
#2728
সহীহ বুখারী - Conditions
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহর রাসূল মূসা (আঃ) বলেন। অতঃপর তিনি পুরো ঘটনাটি বর্ণনা করেন। (এ ব্যাপারে খিয্র (আঃ)-এর এ কথাটি উল্লেখ করেন যা তিনি মূসা (আঃ)-কে উদ্দেশ্য করে বলেছিলেন), আমি কি বলিনি যে, তুমি আমার সঙ্গে ধৈর্যধারণ করতে পারবে না? [মূসা (আঃ)-এর আপত্তি] প্রথমটি ছিল ভুলক্রমে, দ্বিতীয়টি শর্ত মুতাবিক, তৃতীয়টি ইচ্ছাকৃত। মূসা (আঃ) বললেন, আপনি আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। তাঁরা উভয়ে এক বালকের সাক্ষাৎ পেলেন এবং খিয্র (আঃ) তাকে হত্যা করলেন। অতঃপর তাঁরা উভয়ে পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে তাঁরা পতনোন্মুখ একটি প্রাচীর দেখতে পেলেন। খিয্র (আঃ) প্রাচীরটি সোজা করে দাঁড় করিয়ে দিলেন। ইবনু ‘আব্বাস (রাঃ) আয়াতের وَرَاءَهُمْ مَلِكٌ এর স্থলে أَمَامَهُمْ مَلِكٌ পড়েছেন। (৭৪) (আধুনিক প্রকাশনীঃ ২৫২৮, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، ان ابن جريج، اخبره قال اخبرني يعلى بن مسلم، وعمرو بن دينار، عن سعيد بن جبير، يزيد احدهما على صاحبه وغيرهما قد سمعته يحدثه عن سعيد بن جبير قال انا لعند ابن عباس رضى الله عنهما قال حدثني ابى بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم " موسى رسول الله " فذكر الحديث {قال الم اقل انك لن تستطيع معي صبرا} كانت الاولى نسيانا، والوسطى شرطا، والثالثة عمدا {قال لا تواخذني بما نسيت ولا ترهقني من امري عسرا}. {لقيا غلاما فقتله} فانطلقا فوجدا جدارا يريد ان ينقض فاقامه. قراها ابن عباس امامهم ملك
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Conditions
- Hadith Index
- #2728
- Book Index
- 16
Grades
- -
