হাদিসসমূহ
#2726
সহীহ বুখারী - Conditions
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুকাতাবা অবস্থায় বারীরা আমার নিকট এসে বলল, হে উম্মুল মুমিনীন! আপনি আমাকে কিনে নিন। কারণ আমার মালিক আমাকে বিক্রি করে ফেলবে। অতঃপর আমাকে আযাদ করে দিন। তিনি বললেন, ‘ঠিক আছে, বারীরাহ বলল, ‘ওয়ালা’র অধিকার মালিকের থাকবে- এ শর্ত না রেখে তারা আমাকে বিক্রি করবে না।’ তিনি বললেন, তবে তোমাকে দিয়ে আমার কোন দরকার নেই। পরে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা শুনলেন কিংবা তাঁর নিকট সে সংবাদ পৌঁছল। তখন তিনি বললেন, বারীরার খবর কী? এবং বললেন, তাকে কিনে নাও। অতঃপর তাকে আযাদ করে দাও। তারা যত ইচ্ছা শর্তারোপ করুক। ‘আয়িশাহ (রাঃ) বলেন, অতঃপর আমি তাকে কিনে নিলাম এবং আযাদ করে দিলাম। তার মালিক পক্ষ ‘ওয়ালা’র শর্তারোপ করল। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘ওয়ালা’ তারই হবে, যে আযাদ করবে, তারা শত শর্তারোপ করলেও। (৪৫৬) (আধুনিক প্রকাশনীঃ ২৫২৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا خلاد بن يحيى، حدثنا عبد الواحد بن ايمن المكي، عن ابيه، قال دخلت على عايشة رضى الله عنها قالت دخلت على بريرة وهى مكاتبة، فقالت يا ام المومنين اشتريني فان اهلي يبيعوني فاعتقيني قالت نعم. قالت ان اهلي لا يبيعوني حتى يشترطوا ولايي. قالت لا حاجة لي فيك. فسمع ذلك النبي صلى الله عليه وسلم او بلغه، فقال " ما شان بريرة فقال اشتريها فاعتقيها وليشترطوا ما شاءوا ". قالت فاشتريتها فاعتقتها، واشترط اهلها ولاءها، فقال النبي صلى الله عليه وسلم " الولاء لمن اعتق، وان اشترطوا ماية شرط
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Conditions
- Hadith Index
- #2726
- Book Index
- 14
Grades
- -
