হাদিসসমূহ
#2722
সহীহ বুখারী - Conditions
রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনসারদের মধ্যে আমরা অধিক শস্য ক্ষেত্রের মালিক ছিলাম। তাই আমরা জমি বর্গা দিতাম। কখনো এ অংশে ফসল হতো, আর ঐ অংশে ফসল হতো না। তখন আমাদের তা করতে নিষেধ করে দেয়া হলো। কিন্তু অর্থের বিনিময়ে চাষ করতে দিতে নিষেধ করা হয়নি। (২২৮৬) (আধুনিক প্রকাশনীঃ ২৫২৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا مالك بن اسماعيل، حدثنا ابن عيينة، حدثنا يحيى بن سعيد، قال سمعت حنظلة الزرقي، قال سمعت رافع بن خديج رضى الله عنه يقول كنا اكثر الانصار حقلا، فكنا نكري الارض، فربما اخرجت هذه ولم تخرج ذه، فنهينا عن ذلك، ولم ننه عن الورق
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Conditions
- Hadith Index
- #2722
- Book Index
- 11
Grades
- -
