হাদিসসমূহ
#2713
সহীহ বুখারী - Conditions
‘উরওয়াহ (রহ.) বলেন, ‘আয়িশাহ (রাঃ) বলেছেন, তাদের মধ্যে যারা এই শর্তে রাযী হতো তাকে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শুধু এ কথা বলতেন, ‘আমি তোমাকে বায়‘আত করলাম। আল্লাহর কসম! বায়‘আত গ্রহণে তাঁর হাত কখনো কোন নারীর হাত স্পর্শ করেনি। তিনি তাদের শুধু কথার মাধ্যমে বায়‘আত করেছেন। (২৭৩৩, ৪১৮২, ৪৮৯১, ৫২৮৮, ৭২১৪) (আধুনিক প্রকাশনীঃ ২৫১৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৫২৭ শেষাংশ)
قال عروة فاخبرتني عايشة، ان رسول الله صلى الله عليه وسلم كان يمتحنهن بهذه الاية {يا ايها الذين امنوا اذا جاءكم المومنات مهاجرات فامتحنوهن } الى {غفور رحيم}. قال عروة قالت عايشة فمن اقر بهذا الشرط منهن قال لها رسول الله صلى الله عليه وسلم " قد بايعتك ". كلاما يكلمها به، والله ما مست يده يد امراة قط في المبايعة، وما بايعهن الا بقوله
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Conditions
- Hadith Index
- #2713
- Book Index
- 2
Grades
- -
