হাদিসসমূহ
#2606
সহীহ বুখারী - Gifts, their virtue and encouragement to give them
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এক ব্যক্তির কিছু ঋণ ছিল। (তাগাদা করতে এসে সে অশোভনীয় কিছু শুরু করলে) সাহাবীগণ তাকে কিছু করতে চাইলেন। তিনি তাদের বললেন, তাকে ছেড়ে দাও, পাওনাদারের কিছু বলার হক আছে। তিনি তাদের আরও বললেন, তাকে এক বছর বয়সী একটি উট খরিদ করে দাও। সাহাবীগণ বললেন, আমরা তো তার দেয়া এক বছর বয়সের উটের মতো পাচ্ছি না; বরং তার চেয়ে ভালো উট পাচ্ছি। তিনি বললেন, তবে তাই কিনে তাকে দিয়ে দাও। কেননা যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে, সে তোমাদের সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে। কিংবা তিনি বলেছেন, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। (২৩০৫) (আধুনিক প্রকাশনীঃ ২৪১৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد الله بن عثمان بن جبلة، قال اخبرني ابي، عن شعبة، عن سلمة، قال سمعت ابا سلمة، عن ابي هريرة رضى الله عنه قال كان لرجل على رسول الله صلى الله عليه وسلم دين فهم به اصحابه، فقال " دعوه فان لصاحب الحق مقالا. وقال اشتروا له سنا فاعطوها اياه ". فقالوا انا لا نجد سنا الا سنا هي افضل من سنه. قال " فاشتروها فاعطوها اياه، فان من خيركم احسنكم قضاء
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2606
- Book Index
- 40
Grades
- -
