হাদিসসমূহ
#2469
সহীহ বুখারী - Oppressions
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস তাঁর সহধর্মিণীদের কাছে যাবেন না বলে কসম করেন। এ সময় তাঁর পা মচ্কে গিয়েছিল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিলেকোঠায় অবস্থান করেন। একদিন ‘উমার (রাঃ) এসে বললেন, আপনি কি আপনার সহধর্মিণীদেরকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না, তবে আমি একমাস তাদের কাছে যাবো না বলে কসম করেছি। তিনি ঊনত্রিশ দিন সেখানে অবস্থান করেন এরপর তিনি অবতরণ করেন এবং নিজের সহধর্মিণীদের কাছে আসেন। (৩৭৮) (আধুনিক প্রকাশনীঃ ২২৯০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابن سلام، حدثنا الفزاري، عن حميد الطويل، عن انس رضى الله عنه قال الى رسول الله صلى الله عليه وسلم من نسايه شهرا، وكانت انفكت قدمه فجلس في علية له، فجاء عمر، فقال اطلقت نساءك قال " لا، ولكني اليت منهن شهرا ". فمكث تسعا وعشرين، ثم نزل، فدخل على نسايه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Oppressions
- Hadith Index
- #2469
- Book Index
- 30
Grades
- -
