হাদিসসমূহ
#2445
সহীহ বুখারী - Oppressions
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং সাতটি বিষয়ে নিষেধ করেছেন। তারপর তিনি উল্লেখ করলেন, অসুস্থদের খোঁজখবর নেয়া, জানাযায় পিছে পিছে যাওয়া, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ্ বলা, সালামের উত্তর দেয়া, অত্যাচারিতকে সাহায্য করা, আহবানকারীর প্রতি সাড়া দেয়া, কসমকারীকে দায়িত্ব মুক্ত করা। (১২৩৯) (আধুনিক প্রকাশনীঃ ২২৬৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا سعيد بن الربيع، حدثنا شعبة، عن الاشعث بن سليم، قال سمعت معاوية بن سويد، سمعت البراء بن عازب رضى الله عنهما قال امرنا النبي صلى الله عليه وسلم بسبع، ونهانا عن سبع. فذكر عيادة المريض، واتباع الجنايز، وتشميت العاطس، ورد السلام، ونصر المظلوم، واجابة الداعي، وابرار المقسم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Oppressions
- Hadith Index
- #2445
- Book Index
- 6
Grades
- -
