হাদিসসমূহ
#2439
সহীহ বুখারী - Lost Things Picked up by Someone (Luqatah)
আবূ বাকর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি (হিজরাত করে মাদ্বীনার দিকে) যাচ্ছিলাম। তখন বকরীর এক রাখালের সাথে দেখা হল। সে তার বকরীগুলো হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার রাখাল। সে কুরাইশ গোত্রের এক ব্যক্তির নাম বলল। আমি সে ব্যক্তিকে চিনতাম। আমি তাকে বললাম, তোমার বকরীর দুধ আছে কি? সে বলল, হ্যাঁ আছে। আমি তাকে বললাম, তুমি আমাকে দুধ দোহন করে দিবে কি? সে বলল, হ্যাঁ দিব। তখন আমি তাকে দুধ দোহন করতে বললাম। বকরীর পাল হতে সে একটি বকরী ধরে নিয়ে এল। আমি তাকে এর ওলান ধূলাবালি হতে পরিষ্কার করে নিতে এবং তার হাতও পরিষ্কার করে নিতে বললাম। সে তদ্রূপ করল। এক হাত দিয়ে অপর হাত ঝেড়ে সে এক পেয়ালা দুধ দোহন করল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য একটি পাত্র রেখেছিলাম। যার মুখে কাপড়ের টুকরা রাখা ছিল। তা হতে আমি দুধের উপর (পানি) ঢেলে দিলাম। এতে দুধ নীচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এই দুধ নিয়ে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল! আপনি পান করুন। তিনি তা পান করলেন। এতে আমি আনন্দিত হলাম। (৩৬১৫, ৩৬৫২, ৩৯০৮, ৩৯১৭, ৫৬০৭) (আধুনিক প্রকাশনীঃ ২২৬০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا النضر، اخبرنا اسراييل، عن ابي اسحاق، قال اخبرني البراء، عن ابي بكر رضى الله عنهما . حدثنا عبد الله بن رجاء، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن البراء، عن ابي بكر رضى الله عنهما قال انطلقت، فاذا انا براعي غنم يسوق غنمه فقلت لمن انت قال لرجل من قريش. فسماه فعرفته. فقلت هل في غنمك من لبن فقال نعم. فقلت هل انت حالب لي قال نعم. فامرته فاعتقل شاة من غنمه، ثم امرته ان ينفض ضرعها من الغبار، ثم امرته ان ينفض كفيه، فقال هكذا ضرب احدى كفيه بالاخرى فحلب كثبة من لبن وقد جعلت لرسول الله صلى الله عليه وسلم اداوة على فمها خرقة، فصببت على اللبن، حتى برد اسفله، فانتهيت الى النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله. فشرب حتى رضيت
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2439
- Book Index
- 15
Grades
- -
