হাদিসসমূহ
#2409
সহীহ বুখারী - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন, তোমরা প্রত্যেকেই রক্ষক। আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। নেতা (ইমাম) একজন রক্ষক, সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের রক্ষক, সে তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক, তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইবনু ‘উমার (রাঃ) বলেন, আমি এ সকলই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি। আমার মনে হয় তিনি এ কথাও বলেছেন, ছেলে তার পিতার সম্পত্তির রক্ষক এবং সে জিজ্ঞাসিত হবে তার রক্ষণাবেক্ষণ সম্বন্ধে। অতএব, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবে। (৮৯৩) (আধুনিক প্রকাশনীঃ ২২৩২, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " كلكم راع ومسيول عن رعيته، فالامام راع، وهو مسيول عن رعيته، والرجل في اهله راع، وهو مسيول عن رعيته، والمراة في بيت زوجها راعية وهى مسيولة عن رعيتها، والخادم في مال سيده راع، وهو مسيول عن رعيته ". قال فسمعت هولاء من رسول الله صلى الله عليه وسلم واحسب النبي صلى الله عليه وسلم قال " والرجل في مال ابيه راع، وهو مسيول عن رعيته، فكلكم راع، وكلكم مسيول عن رعيته
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2409
- Book Index
- 24
Grades
- -
