হাদিসসমূহ
#2281
সহীহ বুখারী - Hiring
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা প্রয়োগকারী এক গোলামকে ডাকলেন। সে তাঁকে শিঙ্গা লাগাল। তিনি তাকে এক সা‘ বা দু’ সা‘ অথবা এক মুদ বা দু’ মুদ (পারিশ্রমিক) দিতে নির্দেশ দিলেন। এরপর তার ব্যাপারে (তার মালিকের সাথে) কথা বললেন, ফলে তার উপর ধার্যকৃত মাসুল কমিয়ে দেয়া হল। (২১০২) (আধুনিক প্রকাশনীঃ ২১২০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ادم، حدثنا شعبة، عن حميد الطويل، عن انس بن مالك رضى الله عنه قال دعا النبي صلى الله عليه وسلم غلاما حجاما فحجمه، وامر له بصاع او صاعين، او مد او مدين، وكلم فيه فخفف من ضريبته
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Hiring
- Hadith Index
- #2281
- Book Index
- 21
Grades
- -
