হাদিসসমূহ
#2254
সহীহ বুখারী - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ বুরদা ও ‘আবদুল্লাহ ইবনু শাদ্দাদ (রহ.) আমাকে আবদুর রহমান ইবনু আবযা ও ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-এর নিকট পাঠালেন। আমি ‘সলম’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.)] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি। (২২৪২, ২২৪৩) (আধুনিক প্রকাশনীঃ ২০৯৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا سفيان، عن سليمان الشيباني، عن محمد بن ابي مجالد، قال ارسلني ابو بردة وعبد الله بن شداد الى عبد الرحمن بن ابزى وعبد الله بن ابي اوفى فسالتهما عن السلف،. فقالا كنا نصيب المغانم مع رسول الله صلى الله عليه وسلم فكان ياتينا انباط من انباط الشام فنسلفهم في الحنطة والشعير والزبيب الى اجل مسمى. قال قلت اكان لهم زرع، او لم يكن لهم زرع قالا ما كنا نسالهم عن ذلك
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2254
- Book Index
- 15
Grades
- -
