হাদিসসমূহ
#2252
সহীহ বুখারী - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
আ‘মাশ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা সলম ক্রয় বিক্রয়ে বন্ধক রাখা সম্পর্কে ইবরাহীমকে জিজ্ঞেস করলে, তিনি বলেন, আমাকে আসওয়াদ (রহ.) ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহূদীর নিকট হতে নির্দিষ্ট মেয়াদে বাকীতে খাদ্য খরিদ করে তার নিকট নিজের লৌহ নির্মিত বর্ম বন্ধক রেখেছেন। (২০৬৮) (আধুনিক প্রকাশনীঃ ২০৯৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني محمد بن محبوب، حدثنا عبد الواحد، حدثنا الاعمش، قال تذاكرنا عند ابراهيم الرهن في السلف فقال حدثني الاسود عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم اشترى من يهودي طعاما الى اجل معلوم، وارتهن منه درعا من حديد
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2252
- Book Index
- 13
Grades
- -
