হাদিসসমূহ
#2248
সহীহ বুখারী - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
আবুল বাখতারী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাঃ)-কে খেজুর ‘সলম’ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, খেজুর আহারযোগ্য হওয়ার আগে তা বিক্রয় করা নিষেধ করা হয়েছে, আর নগদ রূপার বিনিময়ে বাকী রূপা বিক্রয় করতেও (নিষেধ করা হয়েছে)। আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে খেজুরে ‘সলম’ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার যোগ্য এবং ওজনের যোগ্য হবার পূর্বে খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন। (১৪৮৬, ২২৪৬) (আধুনিক প্রকাশনীঃ ২০৯০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن عمرو، عن ابي البختري، قال سالت ابن عمر رضى الله عنهما عن السلم، في النخل فقال نهي عن بيع النخل، حتى يصلح، وعن بيع الورق، نساء بناجز. وسالت ابن عباس عن السلم، في النخل، فقال نهى النبي صلى الله عليه وسلم عن بيع النخل حتى يوكل منه، او ياكل منه، وحتى يوزن
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2248
- Book Index
- 10
Grades
- -
