হাদিসসমূহ
#2246
সহীহ বুখারী - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
আবুল বাখতারী তাঈ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে খেজুরে ‘সলম’ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাবার যোগ্য এবং ওজন করার যোগ্য হওয়ার আগে বিক্রি করা নিষেধ করেছেন। ঐ সময় এক ব্যক্তি বলল, কী ওজন করবে? তার পাশের এক ব্যক্তি বলল, সংরক্ষিত হওয়া পর্যন্ত। মুআয (রহ.) সূত্রে শু’বা (রহ.) হতে আমর (রহ.) হতে বর্ণিত, আবুল বাখ্তারী (রহ.) বলেছেন, ইবনু ‘আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ (করতে) নিষেধ করেছেন। (২২৪৭, ২২৫০) (আধুনিক প্রকাশনীঃ ২০৮৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ) (আধুনিক প্রকাশনীঃ ২০৮৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ادم، حدثنا شعبة، اخبرنا عمرو، قال سمعت ابا البختري الطايي، قال سالت ابن عباس رضى الله عنهما عن السلم، في النخل. قال نهى النبي صلى الله عليه وسلم عن بيع النخل، حتى يوكل منه وحتى يوزن. فقال الرجل واى شىء يوزن قال رجل الى جانبه حتى يحرز. وقال معاذ حدثنا شعبة، عن عمرو، قال ابو البختري سمعت ابن عباس رضى الله عنهما نهى النبي صلى الله عليه وسلم مثله
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2246
- Book Index
- 9
Grades
- -
