হাদিসসমূহ
#2242
সহীহ বুখারী - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
মুহাম্মাদ অথবা ‘আবদুল্লাহ ইবনু আবুল মুজালিদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনু হাদ ও আবূ বুরদাহ (রহ.)-এর মাঝে সলম কেনা-বেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তাঁরা আমাকে ইবনু আবূ ‘আওফা (রাঃ)-এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবূ বাকর ও ‘উমার (রাঃ)-এর যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরে সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবনু আবযা (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ বলেন। (২২৪২=২২৪৪, ২২৫৫) (২২৪৩=২২৪৫, ২২৫৪) (আধুনিক প্রকাশনীঃ ২০৮৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن ابن ابي المجالد،. وحدثنا يحيى، حدثنا وكيع، عن شعبة، عن محمد بن ابي المجالد، حدثنا حفص بن عمر، حدثنا شعبة، قال اخبرني محمد،، او عبد الله بن ابي المجالد قال اختلف عبد الله بن شداد بن الهاد وابو بردة في السلف، فبعثوني الى ابن ابي اوفى رضى الله عنه فسالته فقال انا كنا نسلف على عهد رسول الله صلى الله عليه وسلم وابي بكر وعمر، في الحنطة، والشعير والزبيب، والتمر. وسالت ابن ابزى فقال مثل ذلك
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2242
- Book Index
- 6
Grades
- -
