হাদিসসমূহ
#2239
সহীহ বুখারী - Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্বীনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু’ বছরের বাকীতে [রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু’ অথবা তিন বছরের (মেয়াদে) খেজুর সলম (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন,] যে ব্যক্তি খেজুরে সলম করতে চায় সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে সলম করে। (আধুনিক প্রকাশনীঃ ২০৮০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০৯৭) মুহাম্মাদ (রহ.) .... ইবনু আবূ নাজীহ (রহ.) হতে নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে (সলম করার কথা) বর্ণিত রয়েছে। (২২৪০, ২২৪১, ২২৫৩, মুসলিম ২২/২৫, হাঃ ১৬০৪, আহমাদ ২৪৫৮) (আধুনিক প্রকাশনীঃ ২০৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عمرو بن زرارة، اخبرنا اسماعيل ابن علية، اخبرنا ابن ابي نجيح، عن عبد الله بن كثير، عن ابي المنهال، عن ابن عباس رضى الله عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة، والناس يسلفون في الثمر العام والعامين او قال عامين او ثلاثة. شك اسماعيل فقال " من سلف في تمر فليسلف في كيل معلوم، ووزن معلوم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales in which a Price is paid for Goods to be Delivered Later (As-Salam)
- Hadith Index
- #2239
- Book Index
- 1
Grades
- -
