হাদিসসমূহ
#2227
সহীহ বুখারী - Sales and Trade
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা ঘোষণা করেছেন যে, কিয়ামতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবো। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি, যে কোন আযাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে কোন মজুর নিয়োগ করে তার হতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না। (আধুনিক প্রকাশনীঃ ২০৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني بشر بن مرحوم، حدثنا يحيى بن سليم، عن اسماعيل بن امية، عن سعيد بن ابي سعيد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " قال الله ثلاثة انا خصمهم يوم القيامة، رجل اعطى بي ثم غدر، ورجل باع حرا فاكل ثمنه، ورجل استاجر اجيرا فاستوفى منه، ولم يعط اجره
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2227
- Book Index
- 174
Grades
- -
