হাদিসসমূহ
#2169
সহীহ বুখারী - Sales and Trade
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত যে, উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ (রাযি.) একটি দাসী ক্রয় করে তাকে আযাদ করার ইচ্ছা করেন। দাসীটির মালিক পক্ষ বলল, দাসীটি এ শর্তে বিক্রি করব যে, তার ওয়ালার হক আমাদের থাকবে। তিনি এ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, এতে তোমার বাধা হবে না। কেননা, ওয়ালা তারই, যে মুক্ত করে। (২১৫৬) (আধুনিক প্রকাশনীঃ ২০২০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان عايشة، ام المومنين ارادت ان تشتري جارية فتعتقها، فقال اهلها نبيعكها على ان ولاءها لنا. فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " لا يمنعك ذلك، فانما الولاء لمن اعتق
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2169
- Book Index
- 120
Grades
- -
