হাদিসসমূহ
#2040
সহীহ বুখারী - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রমাযানের মাঝের দশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে ই‘তিকাফ করেছিলাম। বিশ তারিখের সকালে (ই‘তিকাফ শেষ করে চলে আসার উদ্দেশে) আমরা আমাদের আসবাবপত্র সরিয়ে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে বললেনঃ যে ব্যক্তি ই‘তিকাফ করেছে সে যেন তার ই‘তিকাফ স্থলে ফিরে যায়। কারণ আমি এই রাতে (লাইলাতুল কদর [ক্বদর]) দেখতে পেয়েছি এবং আমি আরো দেখেছি যে, আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি। এরপর যখন তিনি তাঁর ই‘তিকাফের স্থানে ফিরে গেলেন ও আকাশে মেঘ দেখা দিল, তখন আমাদের উপর বৃষ্টি বর্ষিত হল। সেই সত্তার কসম! যিনি তাঁকে যথাযথই প্রেরণ করেছেন, ঐ দিনের শেষভাগে আকাশে মেঘ দেখা দিল। মাসজিদ ছিল খেজুর পাতার ছাউনির। আমি তাঁর নাকের অগ্রভাগে পানি ও কাদার চিহ্ন দেখেছিলাম। (৬৬৯) (আধুনিক প্রকাশনীঃ ১৮৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد الرحمن، حدثنا سفيان، عن ابن جريج، عن سليمان الاحول، خال ابن ابي نجيح عن ابي سلمة، عن ابي سعيد،. قال سفيان وحدثنا محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي سعيد،. قال واظن ان ابن ابي لبيد، حدثنا عن ابي سلمة، عن ابي سعيد رضى الله عنه قال اعتكفنا مع رسول الله صلى الله عليه وسلم العشر الاوسط، فلما كان صبيحة عشرين نقلنا متاعنا فاتانا رسول الله صلى الله عليه وسلم قال " من كان اعتكف فليرجع الى معتكفه فاني رايت هذه الليلة، ورايتني اسجد في ماء وطين ". فلما رجع الى معتكفه، وهاجت السماء، فمطرنا فوالذي بعثه بالحق لقد هاجت السماء من اخر ذلك اليوم، وكان المسجد عريشا، فلقد رايت على انفه وارنبته اثر الماء والطين
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2040
- Book Index
- 15
Grades
- -
