হাদিসসমূহ
#1999
সহীহ বুখারী - Fasting
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি একই সঙ্গে হাজ্জ ও ‘উমরাহ পালনের সুযোগ লাভ করল সে ‘আরাফাত দিবস পর্যন্ত সওম পালন করবে। সে যদি কুরবানী না করতে পারে এবং সওমও পালন না করে থাকে তবে মিনার দিনগুলোতে সওম পালন করবে। (আধুনিক প্রকাশনীঃ ১৮৫৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৭০) ‘আয়িশাহ্ (রাযি.) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ইবরাহীম ইবনু সা‘দ (রাঃ) ইবনু শিহাব (রহ.) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (আধুনিক প্রকাশনীঃ ১৮৫৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৭০ শেষাংশ)
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن سالم بن عبد الله بن عمر، عن ابن عمر رضى الله عنهما قال الصيام لمن تمتع بالعمرة الى الحج، الى يوم عرفة، فان لم يجد هديا ولم يصم صام ايام منى. وعن ابن شهاب عن عروة عن عايشة مثله. تابعه ابراهيم بن سعد عن ابن شهاب
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1999
- Book Index
- 104
Grades
- -
