হাদিসসমূহ
#1994
সহীহ বুখারী - Fasting
যিয়াদ ইবনু জুবাইর (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এসে (‘আবদুল্লাহ) ইবনু ‘উমার (রাঃ)-কে বলল যে, এক ব্যক্তি কোন এক দিনের সওম পালন করার মানৎ করেছে, আমার মনে হয় সে সোমবারের কথা বলেছিল। ঘটনাক্রমে ঐ দিন ঈদের দিন পড়ে যায়। ইবনু ‘উমার (রাঃ) বললেন, আল্লাহ তা‘আলা মানৎ পুরা করার নির্দেশ দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই (ঈদের) দিনে সওম পালন করতে নিষেধ করেছেন। (৬৭০৫, ৬৭০৬, মুসলিম ১৩/২২, হাঃ ১১৩৯) (আধুনিক প্রকাশনীঃ ১৮৫৪, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن المثنى، حدثنا معاذ، اخبرنا ابن عون، عن زياد بن جبير، قال جاء رجل الى ابن عمر رضى الله عنهما فقال رجل نذر ان يصوم يوما، قال اظنه قال الاثنين، فوافق يوم عيد. فقال ابن عمر امر الله بوفاء النذر، ونهى النبي صلى الله عليه وسلم عن صوم هذا اليوم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1994
- Book Index
- 100
Grades
- -
