হাদিসসমূহ
#1976
সহীহ বুখারী - Fasting
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আমার সম্পর্কে এ কথা পৌঁছে যায় যে, আমি বলেছি, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন সওম পালন করব এবং রাতভর সালাত আদায় করব। তিনি আমাকে জিজ্ঞেস করায় আমি বললাম, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হোন! আমি এ কথা বলেছি। তিনি বললেনঃ তুমি তো এরূপ করতে সক্ষম হবে না। বরং তুমি সওম পালন কর ও ছেড়েও দাও, (রাতে) সালাত আদায় কর ও নিদ্রাও যাও। তুমি মাসে তিন দিন করে সওম পালন কর, কারণ নেক কাজের ফল তার দশগুণ; এভাবেই সারা বছরের সওম পালন হয়ে যাবে। আমি বললাম, আমি এর হতে বেশি করার সামর্থ্য রাখি। তিনি বললেনঃ তাহলে একদিন সওম পালন কর এবং দু’দিন ছেড়ে দাও। আমি বললাম, আমি এর হতে বেশি করার শক্তি রাখি। তিনি বললেনঃ তাহলে একদিন সওম পালন কর আর একদিন ছেড়ে দাও। এ হল দাঊদ (আঃ)-এর সওম এবং এ হল সর্বোত্তম (সওম)। আমি বললাম, আমি এর চেয়ে বেশি করার সামর্থ্য রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর চেয়ে উত্তম সওম (রাখার পদ্ধতি) আর নেই। (১১৩১) (আধুনিক প্রকাশনীঃ ১৮৩৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سعيد بن المسيب، وابو سلمة بن عبد الرحمن ان عبد الله بن عمرو، قال اخبر رسول الله صلى الله عليه وسلم اني اقول والله لاصومن النهار، ولاقومن الليل، ما عشت. فقلت له قد قلته بابي انت وامي. قال " فانك لا تستطيع ذلك، فصم وافطر، وقم ونم، وصم من الشهر ثلاثة ايام، فان الحسنة بعشر امثالها، وذلك مثل صيام الدهر ". قلت اني اطيق افضل من ذلك. قال " فصم يوما وافطر يومين ". قلت اني اطيق افضل من ذلك. قال " فصم يوما وافطر يوما، فذلك صيام داود عليه السلام وهو افضل الصيام ". فقلت اني اطيق افضل من ذلك. فقال النبي صلى الله عليه وسلم " لا افضل من ذلك
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1976
- Book Index
- 83
Grades
- -
