হাদিসসমূহ
#1959
সহীহ বুখারী - Fasting
আসমা বিনত আবূ বাকর (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা ইফতার করলাম, এরপর সূর্য দেখা যায়। বর্ণনাকারী হিশামকে জিজ্ঞেস করা হল, তাদের কি কাযা করার নির্দেশ দেয়া হয়েছিল? হিশাম (রহ.) বললেন, কাযা ব্যতীত উপায় কী? (অপর বর্ণনাকারী) মা‘মার (রহ.) বলেন, আমি হিশামকে বলতে শুনেছি, তাঁরা কাযা করেছিলেন কি না তা আমি জানি না। (আধুনিক প্রকাশনীঃ ১৮২০,ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني عبد الله بن ابي شيبة، حدثنا ابو اسامة، عن هشام بن عروة، عن فاطمة، عن اسماء بنت ابي بكر رضى الله عنهما قالت افطرنا على عهد النبي صلى الله عليه وسلم يوم غيم، ثم طلعت الشمس. قيل لهشام فامروا بالقضاء قال بد من قضاء. وقال معمر سمعت هشاما لا ادري اقضوا ام لا
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1959
- Book Index
- 66
Grades
- -
