হাদিসসমূহ
#1955
সহীহ বুখারী - Fasting
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কোন এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে ছিলাম। আর তিনি ছিলেন সওমের অবস্থায়। যখন সূর্য ডুবে গেল তখন তিনি দলের কাউকে বললেনঃ হে অমুক! উঠ। আমাদের জন্য ছাতু গুলে আন। সে বলল, সন্ধ্যা হলে ভাল হতো। তিনি বললেনঃ নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আন। সে বলল, হে আল্লাহর রাসূল! সন্ধ্যা হলে ভাল হতো। তিনি বললেনঃ নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আন। সে বলল, দিন তো এখনো রয়ে গেছে। তিনি বললেনঃ তুমি নামো এবং আমাদের জন্য ছাতু গুলে আন। অতঃপর সে নামল এবং তাঁদের জন্য ছাতু গুলে আনল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন, অতঃপর বললেনঃ যখন তোমরা দেখবে, রাত একদিক হতে ঘনিয়ে আসছে, তখন সওম পালনকারী ইফতার করবে। (১৯৪১) (আধুনিক প্রকাশনীঃ ১৮১৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا اسحاق الواسطي، حدثنا خالد، عن الشيباني، عن عبد الله بن ابي اوفى رضى الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر، وهو صايم، فلما غربت الشمس قال لبعض القوم " يا فلان قم، فاجدح لنا ". فقال يا رسول الله، لو امسيت. قال " انزل، فاجدح لنا ". قال يا رسول الله فلو امسيت. قال " انزل، فاجدح لنا ". قال ان عليك نهارا. قال " انزل، فاجدح لنا ". فنزل فجدح لهم، فشرب النبي صلى الله عليه وسلم ثم قال " اذا رايتم الليل قد اقبل من ها هنا، فقد افطر الصايم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1955
- Book Index
- 62
Grades
- -
