হাদিসসমূহ
#1952
সহীহ বুখারী - Fasting
وَقَالَ الْحَسَنُ إِنْ صَامَ عَنْهُ ثَلاَثُونَ رَجُلاً يَوْمًا وَاحِدًا جَازَ হাসান (রহ.) বলেন, তার পক্ষ হতে ত্রিশজন লোক একদিন সওম পালন করতে হবে। ১৯৫২. ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সওমের কাযা যিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ হতে সওম আদায় করবে। (মুসলিম ১৩/২৭, হাঃ ১১৪৭) (আধুনিক প্রকাশনীঃ ১৮১২, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮২৫) تَابَعَهُ ابْنُ وَهْبٍ عَنْ عَمْرٍو وَرَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ ابْنِ أَبِي جَعْفَرٍ ইবনু ওয়াহাব (রহ.) ‘আমর (রহ.) হতে উক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনু আইয়ুব (রহ.)...ইবনু আবূ জা‘ফর (রহ.) হতেও এ হাদীসটি বর্ণনা করেছেন।
حدثنا محمد بن خالد، حدثنا محمد بن موسى بن اعين، حدثنا ابي، عن عمرو بن الحارث، عن عبيد الله بن ابي جعفر، ان محمد بن جعفر، حدثه عن عروة، عن عايشة رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال " من مات وعليه صيام صام عنه وليه ". تابعه ابن وهب عن عمرو. ورواه يحيى بن ايوب عن ابن ابي جعفر
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1952
- Book Index
- 59
Grades
- -
