হাদিসসমূহ
#1940
সহীহ বুখারী - Fasting
সাবিত আল-বুনানী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবনু মালিক (রাঃ)-কে প্রশ্ন করা হল, আপনারা কি সায়িমের শিঙ্গা লাগানো (রক্তমোক্ষম) অপছন্দ করতেন? তিনি বললেন, না। তবে দুর্বল হয়ে যাওয়ার কারণে অপছন্দ করতাম। শাবাবা (রহ.) শু‘বাহ, (রহ.) হতে عَلَى عَهْدِ النَّبِيِّ ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে’ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন। (আধুনিক প্রকাশনীঃ ১৮০১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، قال سمعت ثابتا البناني، يسال انس بن مالك رضى الله عنه اكنتم تكرهون الحجامة للصايم قال لا. الا من اجل الضعف. وزاد شبابة حدثنا شعبة على عهد النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1940
- Book Index
- 47
Grades
- -
