হাদিসসমূহ
#1900
সহীহ বুখারী - Fasting
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সওম রাখবে, আবার যখন তা দেখবে তখন ইফ্তার করবে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহ.) ব্যতীত অন্যরা লায়স (রহ.) হতে ‘উকায়ল এবং ইউনুস (রহ.) সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন রমাযানের চাঁদ সম্পর্কে। (১৯০৬, ১৯০৭) (আধুনিক প্রকাশনীঃ ১৭৬৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا يحيى بن بكير، قال حدثني الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني سالم، ان ابن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا رايتموه فصوموا، واذا رايتموه فافطروا، فان غم عليكم فاقدروا له ". وقال غيره عن الليث حدثني عقيل ويونس لهلال رمضان
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1900
- Book Index
- 10
Grades
- -
