হাদিসসমূহ
#1896
সহীহ বুখারী - Fasting
সাহল (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে। (৩২৫৭, মুসলিম ১৩/৩, হাঃ ১১৫২) (আধুনিক প্রকাশনীঃ ১৭৬১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان بن بلال، قال حدثني ابو حازم، عن سهل رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ان في الجنة بابا يقال له الريان، يدخل منه الصايمون يوم القيامة، لا يدخل منه احد غيرهم يقال اين الصايمون فيقومون، لا يدخل منه احد غيرهم، فاذا دخلوا اغلق، فلم يدخل منه احد
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Fasting
- Hadith Index
- #1896
- Book Index
- 6
Grades
- -
