হাদিসসমূহ
#1337
সহীহ বুখারী - Funerals (Al-Janaa'iz)
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, কালো এক পুরুষ বা এক মহিলা মসজিদে ঝাড়ৃ দিত। সে মারা গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর খবর জানতে পারেননি। একদা তার কথা উল্লেখ করে তিনি জিজ্ঞেস করলেন, এ লোকটির কী হল? সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রাসূল! সে তো মারা গেছে। তিনি বললেনঃ তোমরা আমাকে জানাওনি কেন? সে ছিল এমন এমন বলে তাঁরা তার ঘটনা উল্লেখ করলেন। বর্ণনাকারী বলেন, তাঁরা তার মর্যাদাকে খাটো করে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমাকে তার কবর দেখিয়ে দাও। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার কবরের কাছে আসলেন এবং তার জানাযার সালাত আদায় করলেন। (৪৫৮) (আধুনিক প্রকাশনীঃ ১২৪৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن الفضل، حدثنا حماد بن زيد، عن ثابت، عن ابي رافع، عن ابي هريرة رضى الله عنه ان اسود رجلا او امراة كان يقم المسجد فمات، ولم يعلم النبي صلى الله عليه وسلم بموته فذكره ذات يوم فقال " ما فعل ذلك الانسان ". قالوا مات يا رسول الله. قال " افلا اذنتموني ". فقالوا انه كان كذا وكذا قصته. قال فحقروا شانه. قال " فدلوني على قبره ". فاتى قبره فصلى عليه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1337
- Book Index
- 92
Grades
- -
