হাদিসসমূহ
#1028
সহীহ বুখারী - Invoking Allah for Rain (Istisqaa)
‘আবদুল্লাহ্ ইবনু যায়দ আনসারী (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য ঈদগাহের উদ্দেশে বের হলেন। তিনি যখন দু‘আ করলেন অথবা দু‘আ করার ইচ্ছা করলেন তখন কিবলামুখী হলেন এবং তাঁর চাদর উল্টিয়ে নিলেন। ইমাম বুখারী (রহ.) বলেন, এ (হাদীসের বর্ণনাকারী) ‘আবদুল্লাহ্ ইবনু যায়দ মাযিন গোত্রীয়। পূর্বের হাদীসের বর্ণনাকারী হলেন কুফী এবং তিনি ইবনু ইয়াযীদ। (১০০৫) (আধুনিক প্রকাশনীঃ ৯৬৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد، قال اخبرنا عبد الوهاب، قال حدثنا يحيى بن سعيد، قال اخبرني ابو بكر بن محمد، ان عباد بن تميم، اخبره ان عبد الله بن زيد الانصاري اخبره ان النبي صلى الله عليه وسلم خرج الى المصلى يصلي، وانه لما دعا او اراد ان يدعو استقبل القبلة وحول رداءه. قال ابو عبد الله ابن زيد هذا مازني، والاول كوفي هو ابن يزيد
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1028
- Book Index
- 23
Grades
- -
