হাদিসসমূহ
#1027
সহীহ বুখারী - Invoking Allah for Rain (Istisqaa)
‘আববাদ ইবনু তামীম (রহ.) তাঁর চাচা হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিস্কার জন্য ঈদগাহর ময়দানে গমন করেন। তিনি কিব্লামুখী হলেন, অতঃপর দু‘রাক‘আত সালাত আদায় করলেন এবং তাঁর চাদর উল্টিয়ে নিলেন। সুফ্ইয়ান (রহ.) বলেন, আবূ বাকর (রাযি.) হতে মাস‘ঊদ (রাযি.) আমাদের বলেছেন, তিনি (চাদর পাল্টানোর ব্যাপারে) বলেন, ডান পাশ বাঁ পাশে দিলেন। (১০০৫) (আধুনিক প্রকাশনীঃ ৯৬৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد الله بن محمد، قال حدثنا سفيان، عن عبد الله بن ابي بكر، سمع عباد بن تميم، عن عمه، قال خرج النبي صلى الله عليه وسلم الى المصلى يستسقي، واستقبل القبلة فصلى ركعتين، وقلب رداءه. قال سفيان فاخبرني المسعودي عن ابي بكر قال جعل اليمين على الشمال
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1027
- Book Index
- 22
Grades
- -
