হাদিসসমূহ
#1012
সহীহ বুখারী - Invoking Allah for Rain (Istisqaa)
‘আবদুল্লাহ্ ইবনু যায়দ (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দু‘আ করলেন। অতঃপর কিব্লামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দু’ রাক‘আত সালাত আদায় করলেন। ইমাম বুখারী (রহ.) বলেন, ইবনু ‘উয়াইনাহ (রহ.) বলতেন, এ হাদীসের বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইবনু যায়দ (রাযি.) হলেন আযানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবী। কিন্তু তা ঠিক নয়। কারণ ইনি হলেন, সেই ‘আবদুল্লাহ্ ইবনু যায়দ ইবনু ‘আসিম মাযিনী, যিনি আনসারের মাযিন গোত্রের লোক। (১০০৫) (আধুনিক প্রকাশনীঃ ৯৫১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، قال عبد الله بن ابي بكر انه سمع عباد بن تميم، يحدث اباه عن عمه عبد الله بن زيد، ان النبي صلى الله عليه وسلم خرج الى المصلى فاستسقى، فاستقبل القبلة، وقلب رداءه، وصلى ركعتين. قال ابو عبد الله كان ابن عيينة يقول هو صاحب الاذان، ولكنه وهم، لان هذا عبد الله بن زيد بن عاصم المازني، مازن الانصار
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1012
- Book Index
- 7
Grades
- -
