হাদিসসমূহ
#971
সহীহ বুখারী - The Two Festivals (Eids)
উম্মু ‘আতিয়্যাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘ঈদের দিন আমাদের বের হবার আদেশ দেয়া হত। এমন কি আমরা কুমারী মেয়েদেরকেও অন্দর মহল হতে বের করতাম এবং ঋতুমতী মেয়েদেরকেও। তারা পুরুষদের পিছনে থাকতো এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দু‘আর সাথে দু‘আ করত- সে দিনের বরকত এবং পবিত্রতা তারা আশা করত। (৩২৪) (আধুনিক প্রকাশনীঃ ৯১৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد، حدثنا عمر بن حفص، قال حدثنا ابي، عن عاصم، عن حفصة، عن ام عطية، قالت كنا نومر ان نخرج يوم العيد، حتى نخرج البكر من خدرها، حتى نخرج الحيض فيكن خلف الناس، فيكبرن بتكبيرهم، ويدعون بدعايهم يرجون بركة ذلك اليوم وطهرته
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #971
- Book Index
- 20
Grades
- -
