হাদিসসমূহ
#951
সহীহ বুখারী - The Two Festivals (Eids)
বারাআ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে খুৎবাহ দিতে শুনেছি। তিনি বলেছেনঃ আমাদের আজকের এ দিনে আমরা যে কাজ প্রথম শুরু করব, তাহল সালাত আদায় করা। অতঃপর ফিরে আসব এবং কুরবানী করব। তাই যে এ রকম করে সে আমাদের রীতি সঠিকভাবে মান্য করল। (৯৫৫, ৯৬৫, ৯৬৮, ৯৭৬, ৯৮৩, ৫৫৪৫, ৫৫৫৬, ৫৫৫৭, ৫৫৬০, ৫৫৬৩, ৬৬৭৩) (আধুনিক প্রকাশনীঃ ৮৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا حجاج، قال حدثنا شعبة، قال اخبرني زبيد، قال سمعت الشعبي، عن البراء، قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال " ان اول ما نبدا من يومنا هذا ان نصلي، ثم نرجع فننحر، فمن فعل فقد اصاب سنتنا
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #951
- Book Index
- 3
Grades
- -
