হাদিসসমূহ
#903
সহীহ বুখারী - Friday Prayer
وَكَذَلِكَ يُرْوَى عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَعَمْرِو بْنِ حُرَيْثٍ رَضِيَ اللهُ عَنْهُمْ. ‘উমার, ‘আলী, নু‘মান ইবনু বাশীর এবং ‘আমর ইবনু হুরায়স (রাযি.) হতেও অনুরূপ উল্লেখ রয়েছে। ৯০৩. ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ (রহ.) হতে বর্ণিত। তিনি ‘আমরাহ (রহ.)-কে জুমু‘আহর দিনে গোসল সম্পর্কে জিজ্ঞেস করেন। ‘আমরাহ (রহ.) বলেন, ‘আয়িশাহ্ (রাযি.) বলেছেন যে, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুমু‘আহর জন্য যেতেন তখন সে অবস্থায়ই চলে যেতেন। তাই তাঁদের বলা হল, যদি তোমরা গোসল করে নিতে। (২০৭১; মুসলিম ৭/১, হাঃ) (আধুনিক প্রকাশনীঃ ৮৫০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا يحيى بن سعيد، انه سال عمرة عن الغسل، يوم الجمعة فقالت قالت عايشة رضى الله عنها كان الناس مهنة انفسهم، وكانوا اذا راحوا الى الجمعة راحوا في هييتهم فقيل لهم لو اغتسلتم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Friday Prayer
- Hadith Index
- #903
- Book Index
- 27
Grades
- -
