হাদিসসমূহ
#827
সহীহ বুখারী - Call to Prayers (Adhaan)
وَكَانَتْ أُمُّ الدَّرْدَاءِ تَجْلِسُ فِي صَلاَتِهَا جِلْسَةَ الرَّجُلِ وَكَانَتْ فَقِيهَةً. উম্মু দারদা (রাযি.) তাঁর সালাতে পুরুষের মত বসতেন, তিনি ছিলেন দ্বীন সম্পর্কে বিশেষ জ্ঞানী। ৮২৭. ‘আবদুল্লাহ্ ইব্নু ‘আবদুল্লাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি ‘আবদুল্লাহ্ ইব্নু উমার (রাযি.)-কে সালাতে আসন পিঁড়ি করে বসতে দেখেছেন। ‘আবদুল্লাহ্ ইব্নু ‘আবদুল্লাহ্ (রাযি.) বলেন, আমি সে সময় অল্প বয়স্ক ছিলাম। আমিও এমন করলাম। ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাযি.) আমাকে নিষেধ করলেন এবং তিনি বললেন, সালাতে (বসার) সুন্নাত তরীকা হল তুমি ডান পা খাড়া রাখবে এবং বাঁ পা বিছিয়ে রাখবে। তখন আমি বললাম, আপনি এমন করেন? তিনি বললেন, আমার দু’পা আমার ভার বহন করতে পারে না। (আধুনিক প্রকাশনীঃ৭৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن عبد الرحمن بن القاسم، عن عبد الله بن عبد الله، انه اخبره انه، كان يرى عبد الله بن عمر رضى الله عنهما يتربع في الصلاة اذا جلس، ففعلته وانا يوميذ حديث السن، فنهاني عبد الله بن عمر وقال انما سنة الصلاة ان تنصب رجلك اليمنى وتثني اليسرى. فقلت انك تفعل ذلك. فقال ان رجلى لا تحملاني
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #827
- Book Index
- 221
Grades
- -
