হাদিসসমূহ
#601
সহীহ বুখারী - Times of the Prayers
‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর শেষ জীবনে ‘ইশার সালাত আদায় করে সালাম ফিরবার পর বললেনঃ আজকের এ রাত সম্পর্কে তোমাদের অভিমত কী? আজ হতে নিয়ে একশ’ বছরের মাথায় আজ যারা ভূ-পৃষ্ঠে আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না। কিন্তু সাহাবীগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ‘একশ’ বছরের’ এ উক্তি সম্পর্কে নানা রকম জল্পনা-কল্পনা করতে থাকলেন। প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আজকে যারা জীবিত আছে তাদের কেউ ভূ-পৃষ্ঠে থাকবে না। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে, এ শতাব্দী ঐ যুগের পরিসমাপ্তি ঘটাবে। (১১৬) (আধুনিক প্রকাশনীঃ ৫৬৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال حدثني سالم بن عبد الله بن عمر، وابو بكر بن ابي حثمة ان عبد الله بن عمر، قال صلى النبي صلى الله عليه وسلم صلاة العشاء في اخر حياته، فلما سلم قام النبي صلى الله عليه وسلم فقال " ارايتكم ليلتكم هذه فان راس ماية لا يبقى ممن هو اليوم على ظهر الارض احد ". فوهل الناس في مقالة رسول الله عليه السلام الى ما يتحدثون من هذه الاحاديث عن ماية سنة، وانما قال النبي صلى الله عليه وسلم " لا يبقى ممن هو اليوم على ظهر الارض " يريد بذلك انها تخرم ذلك القرن
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #601
- Book Index
- 76
Grades
- -
