হাদিসসমূহ
#557
সহীহ বুখারী - Times of the Prayers
সালিম ইবনু ‘আবদুল্লাহ্ (রহ.) তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন, আগেকার উম্মাতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হলো ‘আসর হতে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ের ন্যায়। তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেয়া হয়েছিল। তারা তদনুযায়ী কাজ করতে লাগলো; যখন দুপুর হলো, তখন তারা অপারগ হয়ে পড়লো। তাদের এক এক ‘কীরাত’ করে পারিশ্রমিক প্রদান করা হয়। আর ইঞ্জিল অনুসারীদেরকে ইঞ্জিল দেয়া হলো। তারা ‘আসরের সালাত পর্যন্ত কাজ করে অপরাগ হয়ে পড়লো। তাদেরকে এক এক ‘কীরাত’ করে পারিশ্রমিক দেয়া হলো। অতঃপর আমাদেরকে কুরআন দেয়া হলো। আমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করলাম। আমাদের দু’ দু’ ‘কীরাত’ করে দেয়া হলো। এতে উভয় কিতাবী সম্প্রদায় বলল, হে আমাদের প্রতিপালক! তাদের দু’ দু’ ‘কীরাত’ করে দান করেছেন, আর আমাদের দিয়েছেন এক এক কীরাত করে; অথচ আমলের দিক দিয়ে আমরাই বেশি। আল্লাহ্ তা‘আলা বললেনঃ তোমাদের পারিশ্রমিকের ব্যাপারে আমি কি তোমাদের প্রতি কোনোরূপ যুলুম করেছি? তারা বললো, না। তখন আল্লাহ তা‘আলা বললেনঃ এ হলো, আমার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দেই। (২২৬৮, ২২৬৯, ৩৪৫৯, ৫০২১, ৭৪৬৭, ৭৫৩৩) (আধুনিক প্রকাশনীঃ ৫২৪, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني ابراهيم، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، انه اخبره انه، سمع رسول الله صلى الله عليه وسلم يقول " انما بقاوكم فيما سلف قبلكم من الامم كما بين صلاة العصر الى غروب الشمس، اوتي اهل التوراة التوراة فعملوا حتى اذا انتصف النهار عجزوا، فاعطوا قيراطا قيراطا، ثم اوتي اهل الانجيل الانجيل فعملوا الى صلاة العصر، ثم عجزوا، فاعطوا قيراطا قيراطا، ثم اوتينا القران فعملنا الى غروب الشمس، فاعطينا قيراطين قيراطين، فقال اهل الكتابين اى ربنا اعطيت هولاء قيراطين قيراطين، واعطيتنا قيراطا قيراطا، ونحن كنا اكثر عملا، قال قال الله عز وجل هل ظلمتكم من اجركم من شىء قالوا لا، قال فهو فضلي اوتيه من اشاء
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #557
- Book Index
- 34
Grades
- -
