হাদিসসমূহ
#539
সহীহ বুখারী - Times of the Prayers
আবূ যার (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে ছিলাম। এক সময় মুয়ায্যিন যুহরের আযান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়ায্যিন আযান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পুনরায়) বললেনঃ গরম কমতে দাও। এভাবে তিনি (সালাত আদায়ে) এতো বিলম্ব করলেন যে, আমরা টিলাগুলো ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচন্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। * ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, কুরআনেঃ (سورة النحل:৪৮) تَتَفَيَّأُ শব্দটি تَتَمَيَّلُ ঝুঁকে পড়া, গড়িয়ে পড়ার অর্থে ব্যবহৃত হয়েছে। (৫৩৫) (আধুনিক প্রকাশনীঃ ৫০৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ادم بن ابي اياس، قال حدثنا شعبة، قال حدثنا مهاجر ابو الحسن، مولى لبني تيم الله قال سمعت زيد بن وهب، عن ابي ذر الغفاري، قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر، فاراد الموذن ان يوذن للظهر فقال النبي صلى الله عليه وسلم " ابرد ". ثم اراد ان يوذن فقال له " ابرد ". حتى راينا فىء التلول، فقال النبي صلى الله عليه وسلم " ان شدة الحر من فيح جهنم، فاذا اشتد الحر فابردوا بالصلاة ". وقال ابن عباس تتفيا تتميل
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #539
- Book Index
- 16
Grades
- -
