হাদিসসমূহ
#519
সহীহ বুখারী - Prayers (Salat)
‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সমান করে বড়ই খারাপ করেছ। অথচ আমি নিজেকে এ অবস্থায় দেখেছি যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের সময় আমি তাঁর ও কিবলাহর মাঝখানে শুয়ে থাকতাম। তিনি যখন সিজদা করার ইচ্ছা করতেন তখন আমার পা দু’টোতে টোকা মারতেন আর আমি আমার পা গুটিয়ে নিতাম। (৩৮২) (আধুনিক প্রকাশনীঃ ৪৮৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا عبيد الله، قال حدثنا القاسم، عن عايشة رضى الله عنها قالت بيسما عدلتمونا بالكلب والحمار، لقد رايتني ورسول الله صلى الله عليه وسلم يصلي، وانا مضطجعة بينه وبين القبلة، فاذا اراد ان يسجد غمز رجلى فقبضتهما
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #519
- Book Index
- 166
Grades
- -
