হাদিসসমূহ
#416
সহীহ বুখারী - Prayers (Salat)
আবূ হুরাইরাহ্ (রাযি.) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের কেউ সালাতে দাঁড়ালে সে তার সামনের দিকে থুথু ফেলবে না। কেননা সে যতক্ষণ তার মুসল্লায় থাকে, ততক্ষণ মহান আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে। আর ডান দিকেও ফেলবে না। তার ডান দিকে থাকেন ফেরেশতা। সে যেন তার বাম দিকে অথবা পায়ের নীচে থুথু ফেলে এবং পরে তা দাবিয়ে দেয়। (৪০৮) (আধুনিক প্রকাশনীঃ ৩৯৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا اسحاق بن نصر، قال حدثنا عبد الرزاق، عن معمر، عن همام، سمع ابا هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا قام احدكم الى الصلاة فلا يبصق امامه، فانما يناجي الله ما دام في مصلاه، ولا عن يمينه، فان عن يمينه ملكا، وليبصق عن يساره او تحت قدمه، فيدفنها
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prayers (Salat)
- Hadith Index
- #416
- Book Index
- 66
Grades
- -
