হাদিসসমূহ
#309
সহীহ বুখারী - Menstrual Periods
। আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে তাঁর কোন এক স্ত্রী ইস্তিহাযার অবস্থায় ই’তিকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায়ই তাঁর নীচে একটি পাত্র রাখতেন। রাবী বলেনঃ ‘আয়িশা (রাঃ) হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অমুক স্ত্রীর ইস্তিহাযার রক্ত। (৩১০, ৩১১, ২০৩৭ দ্রষ্টব্য) (আ.প্র. ২৯৮, ই.ফা)
حدثنا اسحاق، قال حدثنا خالد بن عبد الله، عن خالد، عن عكرمة، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم اعتكف معه بعض نسايه وهى مستحاضة ترى الدم، فربما وضعت الطست تحتها من الدم. وزعم ان عايشة رات ماء العصفر فقالت كان هذا شىء كانت فلانة تجده
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #309
- Book Index
- 14
Grades
- -
