হাদিসসমূহ
#296
সহীহ বুখারী - Menstrual Periods
। রওয়াহ (রহঃ) থেকে বর্ণিতঃ তাঁকে (‘উরওয়াহ্কে) প্রশ্ন করা হয়েছিল যে, ঋতুবতী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে? অথবা গোসল ফরয হওয়ার অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে? ‘উরওয়াহ (রহঃ) জবাব দিলেন, এ সবই আমার নিকট সহজ। এ ধরনের সকল মহিলাই স্বামীর খিদমত করতে পারে। এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে ‘আয়িশা (রাঃ) বলেছেন যে, তিনি হায়েযের অবস্থায় আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল আঁচড়ে দিতেন। আর আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মু’তাফিক অবস্থায় মসজিদ হতে তাঁর (‘আয়িশার) হুজরার দিকে তাঁর নিকট মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি মাথার চুল আঁচড়াতেন অথচ তিনি ছিলেন ঋতুবতী।
حدثنا ابراهيم بن موسى، قال اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني هشام، عن عروة، انه سيل اتخدمني الحايض او تدنو مني المراة وهى جنب فقال عروة كل ذلك على هين، وكل ذلك تخدمني، وليس على احد في ذلك باس، اخبرتني عايشة انها كانت ترجل تعني راس رسول الله صلى الله عليه وسلم وهي حايض، ورسول الله صلى الله عليه وسلم حينيذ مجاور في المسجد، يدني لها راسه وهى في حجرتها، فترجله وهى حايض
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #296
- Book Index
- 3
Grades
- -
