হাদিসসমূহ
#285
সহীহ বুখারী - Bathing (Ghusl)
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ আমার সাথে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাক্ষাত হলো, তখন আমি জুনুবী ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তাঁর সাথে চললাম। এক স্থানে তিনি বসে পড়লেন। তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম। আবার তাঁর নিকট গিয়ে তাঁকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞেস করলেন আবূ হুরায়রা! কোথায় ছিলে? আমি তাঁকে (ঘটনা) বললাম। তখন তিনি বললেনঃ ‘সুবহানাল্লাহ্! মু’মিন অপবিত্র হয় না’।
حدثنا عياش، قال حدثنا عبد الاعلى، حدثنا حميد، عن بكر، عن ابي رافع، عن ابي هريرة، قال لقيني رسول الله صلى الله عليه وسلم وانا جنب، فاخذ بيدي، فمشيت معه حتى قعد فانسللت، فاتيت الرحل، فاغتسلت ثم جيت وهو قاعد فقال " اين كنت يا ابا هر " فقلت له. فقال " سبحان الله يا ابا هر ان المومن لا ينجس
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #285
- Book Index
- 37
Grades
- -
